মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরায় হয়রানি বন্ধের নির্দেশ হাইকোর্টের

0
মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরায় হয়রানি বন্ধের নির্দেশ হাইকোর্টের
মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরায় হয়রানি বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিশ্ববার্তা ডেস্ক: যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এবং স্কুলে কলেজে যদি মেয়েদের বোরকা এবং হিজাব ব্যবহার করতে চাইলে বাধা দেওয়া হয়। তাহলে তার বিরোধ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে হাইকোর্ট।

বোরকা ও হিজাব পরিধান করায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে হিজাব পরা শিক্ষার্থীদের হয়রানির ঘটনায় জড়িত স্কুল বা কলেজের কর্তৃপক্ষ/প্রধান শিক্ষক বা অধ্যক্ষের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এই রুলের কারণে অতীত, বর্তমান বা ভবিষ্যতে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রীদের বোরকা/হিজাব পড়াতে বাধা দিলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাবে এই রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর শরীফ, ও আইনজীবী মো. আহসান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

সম্প্রতি ‘চট্টগ্রামে বোরকা পরায় স্কুলছাত্রী ও অভিভাবক নাজেহাল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।

এই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলমসহ দুজন।

আরোও পড়ুন: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন

রিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব পরায় মুসলিম শিক্ষার্থীদের হয়রানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়।

এক রিট আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করা হয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version