বাংলাদেশের ৮টি বিভাগ থেকে মোট ৯৬৮০ জন প্রার্থী নিয়োগ নেয়া হবে। ২২ জুন হতে ৯ জুলাই পর্যন্ত প্রার্থী বাছাই করা হবে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিভাহিত হতে হবে। চাকুরি করতে আগ্রহী প্রার্থীরা যে জেলার বাসিন্দা সেই জেলাতেই নিয়োগের জন্য উপস্থিত হতে হবে।
বেতন স্কেল:
সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল ১৭ তম গ্রেড আনুযায়ী, ৯০০০ – ২১৮০০ টাকা এবং বিধি মোতাবেক অনান্য ভাতা যোগ করা হবে। আরোও বিস্তারিত জানতে ভিজিট করোন: www.police.gov.bd
নিয়োগের জন্য প্রয়োজনীয় নীতিমালা:
- বয়সঃ সাধারণ কোটা/ অন্যান্যেঃ- ১৮ থেকে ২০ বছর ( ১৭ বছর ১১ মাস ২৯ দিন পর হতে ১৯ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত)
- জন্মসাল:- ০২/০৬/১৯৯৯ হতে ০২/০৬/২০০১ যাদের জন্ম।
- শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি বা সমমান ( কমপক্ষে ২.৫০ জিপিএ)
- উচ্চতা/ বুকের মাপঃ সাধারণ কোটা/অন্যান্যে (পুরুষ): – সর্বনিম্ন ৫’ ফুট ৬” ইঞ্চি। বুক স্বাভাবিক ৩১” ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩” ইঞ্চি।
- মুক্তিযোদ্ধা সন্তান কোটাঃ ১৮ হতে ৩২ বছর ( ১৭ বছর ১১ মাস ২৯ দিন পর হতে ৩১ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত)
- মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানঃ(নাতী/নাতনী) ১৮ হতে ২০ বছর।
- মুক্তিযোদ্ধার/শহীদদের সন্তানঃ ৫’ ফুট ৪” ইঞ্চি।বুক স্বাভাবিক ৩০” ইঞ্চি এবং সম্প্রসারিত ৩১” ইঞ্চি।
- মুক্তিযোদ্ধার/শহীদদের সন্তানদের সন্তানঃ (নাতি/ পুতি):- ৫’ ফুট ৬” ইঞ্চি। সাধারণ কোটার মত শর্ত প্রযোজ্য।
- উপজাতীঃ ৫’ ফুট ৪” ইঞ্চি। বুক স্বাভাবিক ৩১” ইঞ্চি, সম্প্রসারিত ৩৩” ইঞ্চি।
- নারী কোটাঃ সকল কোটার নারী সর্বনিম্ন ৫’ ফুট ২” ইঞ্চি।
- ওজনঃ বয়স ও মাপ অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে।
শারিরীক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণকালে যে সকল কাগজ পত্র সংগে আনতে হবেঃ
- ১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়ীক সনদপত্র ( সার্টিফিকেট) মূল কপি।
- ২। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- ৩।নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন / পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি।
- ৪। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের মূল কপি আনতে হবে। যদি প্রার্থীর না থাকে তবে পিতা বা মাতার আইডির মূল কপি আনতে হবে।
- ৫।সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি যা সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।
- ৬।মুক্তিযোদ্ধার সন্তানের/ নাতীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র আনতে হবে।
- ৭। মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান (নাতি/ নাতনী) এর ক্ষেত্রে এই মর্মে চেয়ারম্যান /মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্রের মূল কপি। এবং ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কতৃক প্রদত্ত এভিডেভিট/সার্টিফিকেট।
- ৮।পুলিশ পোষ্য কোটার ক্ষেত্রে প্রার্থীর পিতা বা মাতার নাম, পদবী , বিপি নাম্বার উল্লেখপূর্বক কর্মরত জেলা ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যায়নপত্রের মূল কপি আনতে হবে। যদি পিতা/ মাতা অবসর প্রাপ্ত থাকেন বা মৃত্যুবরণ করেন তবে, সর্বশেষ ইউনিটের প্রধান হতে প্রত্যায়নপত্র সংগ্রহ করতে হবে
- ৯।আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ৪২ দিনের প্রশিক্ষনের মূল সনদপত্র ।
- ১০।উপজাতি কোটার প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাষক / উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি।

আপনার মতামত দিন