পৃথিবীর ১০৬টি ভাষা আয়ত্ব করল ৮ বছরের বালক

0
পৃথিবীর ১০৬টি ভাষা আয়ত্ব করল ৮ বছরের বালক
পৃথিবীর ১০৬টি ভাষা আয়ত্ব করল ৮ বছরের বালক

বিশ্ববার্তা ডেস্ক: দক্ষিণ ভারতের চেন্নাইয়ে নিয়াল থগুলুভা নামের ৮ বছর বয়সী এক বালক ইতিমধ্যে ১০৬টি ভাষা দখলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতবাসী সহ বিশ্বকে। অনেকে তাকে বলছেন সুপার হিরো।

আরও বিষ্ময়কর ব্যাপার হচ্ছে শুধু ভাষা জানা নয়, ইন্টারনেটের ইতিমধ্যেই ১০৬টি ভাষায় নিয়াল অনর্গল কথা বলা লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই।

ভাষাগুলোর উচ্চারণে যাতে  কোনও খুঁত না থাকে তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে।

ভাষার প্রতি কী করে এত টান জন্মাল এই শিশুটির? নিয়ালের কথায়, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।’

নিয়ালের বাবা শঙ্কর নারায়ণন ছেলের এই অসাধারণ প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্রষ্টাকে। আর তিনি বলেন- আমার ছেলের মধ্যে ভাষার প্রতি এই আগ্রহ গত বছর থেকেই জন্মায়। প্রথম প্রথম আমরা ভাবতাম, ছেলেমানুষী ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়তো কমে যাবে। কিন্তু দেখা যায় ভাষার প্রতি তার আগ্রহ কমার বদলে আরও বেড়ে গেছে। তখন আমরাও তার সহযোগীতায় তার পাশে দাড়ালাম। অবশেষে ১ বছরের মধ্যে আমার ছেলে এত অল্প বয়সে একের পর এক ভাষা আয়ত্ব করে আজ আজ ১০৬টি ভাষা শিখে ফেলেছে।

আরোও পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিয়াল স্কুল পড়ুয়া একজন ছাত্র। পৃথিবীর সমস্ত ভাষা জানতে চায় সে। পড়াশোনার পাশাপাশি  ভাষা নিয়েই ব্যস্থ থাকে সে। পৃথিবীর সব দেশের ভাষা আয়ত্ব করতে চায় নিয়াল। আবার নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষা গুলোও।

আপনার মতামত দিন
Exit mobile version