বিশ্ববার্তা ডেস্ক: মাত্র চার বছরের অবুজ শিশু আরজিনা আক্তার রুমি। এই মাসুম শিশুটির হার্টে ব্লক ধরা পড়েছে। প্রায় এক বছর আগে তার এই রোগ ধরা পড়ে।
প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমিক চিকিৎসার পর বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেন রুমীকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করাতে। রুমীর বাবার নাম আনার মিয়া। পেশায় তিনি রংমিস্ত্রী তিনি জানান, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ জর্জ অ্যালেক্স পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশন করার কথা বলেন। বিপত্তি বাধে অপারেশনের বিল দেওয়ার সময়।
হাসপাতাল থেকে জানানো হয়, অপারেশন করতে ৪ লাখ খরচ হবে। পরে রোগীর অভিভাবকের অর্থ সংকটের কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু টাকা ছাড় দেওয়া হয়। সেই ছাড় দিয়েও সাড়ে ৩ লাখ টাকার কমে অপারেশন হবে না বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে শিশু রুমীকে নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। তিনি আরও জানান, ভারতে যাতায়াত করতে এরই মধ্যে তার ৮০ হাজার টাকা খরচ হয়ে গেছে। নতুন করে চার-পাঁচ লাখ টাকা সংগ্রহ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই শিশুর জীবন বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন তিনি।
আরোও পড়ুন: ধর্ষকের বাবা রক্তাক্ত মেয়েকে নিয়ে হাসপাতালে- সিলেট
মাত্র ৫ লাখ টাকা হলেই শিশুকে ভারতে নিয়ে চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি। তিনি বলেন, এমন কোনো দয়াবান মানুষ কি নেই যে আমার এই অবুজ শিশুটিকে বাচাঁতে সাহায্য করবেন।দয়া করে আমার মেয়েটির চিকিৎসার জন্য আমায় ৫লক্ষ টাকা দেন।
