মো.আরিফুল ইসলাম, দেবিদ্বার: কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায় গতকাল জেলার নতুন আক্রান্ত ১৭জন,মোট আক্রান্ত ২৮২ ও মোট মৃতঃ ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেন মোট-৪৯ জন।আক্রান্ত ও মৃত্যুর মিছিলে দিন-দিন বেড়ে জেলার শীর্ষে দেবিদ্বার।
আরো পড়ুন: দেবিদ্বারে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনে এগিয়ে এলেন “হ্যালো ছাত্রলীগ’
রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ১ কর্মকর্তাসহ দেবিদ্বার শিশু মাতৃ হসপিটাল’র ২ চিকিৎসক দম্পতি ও পৌর ভানিয়া পাড়া-২ জন মিলিয়ে ওই উপজেলার মোট আক্রান্ত ১০৮ জন। মৃত্যুর সংখ্যা দাড়ায় ৯ জনে।
ওই দিকে জেলার নতুন আক্রান্তদের মধ্যে মহানগর-২, আদর্শ সদর-১, মুরাদনগর-৪, হোমনা-১, তিতাস-১, চান্দিনা-১, দাউদকান্দি-১ জন এবং নতুন করে মৃত্যু বরন করেন আদর্শ সদর -১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন- মুরাদনগর-১, ও জেলার চান্দিনা উপজেলায়-১জন করে।
