তাদের মনে আর সেই গান গুলো বাঁজে না!! “ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”

0
তাদের মনে আর সেই গান গুলো বাঁজে না!! ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

মোঃ শাহানঃ আজ বাদে কাল উদযাপিত হতে যাচ্ছে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ সবার কাছেই আনন্দের উৎসব। কিন্তু কিছু মানুষের যেন ঈদ আনন্দ উপভোগ করার কোন অধিকার নেই।

বৃহৎ কোম্পানি গুলোতে কর্মরত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ গুলো বেতন-বোনাস নামে সামান্যতম কিছু অর্থ, যা দিয়ে সংসার চলানোই দায় হয়ে যায় তাদের জন্য আবার অধিকার কিসের, ঈদ আনন্দ কিসের? ঈদ তো হচ্ছে সমাজের বা রাষ্ট্রের সেই বড় বড় বিসনেস ম্যাগনেইট এবং বৃহৎ বেতন ধারী ব্যক্তিদের জন্য। প্রাইভেট কোম্পানি গুলোতে চাকরি করা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ গুলো হয়তো বা সমাজ ও রাষ্ট্রের বাইরে! সমাজ বা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে তো রাষ্ট্র পরিচালনা ব্যক্তিবর্গের সুদৃষ্টি বা ছায়া তলে বা রাষ্ট্রীয় নিয়ম নীতির মধ্যেই থাকতো।

ঐ মানুষ গুলোর জন্যেও অন্তত একটা সম্মান জনক বা পর্যাপ্ত ঈদ বোনাসের ব্যবস্থা করে দেয়া হতো। ব্যবস্থা হবেই বা কি করে? রাষ্ট্রের প্রচলিত রীতিনীতি ক্রমশই যদি হতে থাকে শ্রমিক শ্রেণী বা নিম্নবিত্তের প্রতিকূলে;প্রাপ্যতা আদায়ের কথা বলতে গেলে যদি কৌশলে চাকরি চুত্য হওয়ার হুমকির সম্মুখীন হতে হয়; রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আর ন্যায়বিচার যখন কথা বলে বৃহৎ প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন ব্যক্তিদের পক্ষে তখন ব্যবস্থা টা করবে কে? নিম্নবিত্ত বা শ্রমিক লেভেল মানুষের জীবনের রং এবং ভবিষ্যৎ হয়ে যায় অন্ধকার, অনিশ্চিত আর সেচ্ছাকৃত দাসের মত।

যারা নিরুপায় হয়ে সেচ্ছায় দাসের মত সারা বছর অন্যকে নিজের মাথায় লবন রেখে বড়ই খাওয়ার জন্য নিবেদিত করে যায় তাদের প্রতি সদয়ই বা হবে কে? ঈদ এলে মনে আনন্দ থাকার কথা অথচ বৃহৎ প্রতিষ্ঠানের নিম্ন শ্রেণীর কর্মীদের তখন চলে দুর্বিষহ অবস্থা। যথাযথো বেতন বোনাস না হওয়ায় কাটাতে হয় হতাশা গ্রস্থ সময়। তাদের সারা বছর অপেক্ষা করে থাকা পরিবারিক চাহিদা মেটানোর জন্য ধ্যন্যা দিতে হয় ধার-দেনার দিকে। তার পর আবার ধার-দেনা পরিশোধের জন্য কাটিয়ে দিতে হয় বছরের বাকিটা সময়। এভাবেই চলতে থাকে নিম্নবিত্ত বা মধ্যবিত্তের ঈদ আনন্দ!!

তাহলে আনন্দ উল্লাসের গান কি করে মনে জাগবে?? অথর্নৈতিক বর্ণনা করতে গেলে হয় তো শেষ হবে না। শুধু সকল শ্রেণীর সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা রেখে আবেদন জানাচ্ছি যে, সে মানুষ গুলোর নিরব আর্তনাদে অভিশপ্ত না হয়ে একসাথে অন্তত ঈদ আনন্দটা উপভোগ করার সুযোগ করে দিন। অন্তত বাস্তবতা হিসেব করে ঈদ বোনাসের ব্যবস্থা করুন। এটা সেসব মানুষের হাত পেতে নেয়া নয়,তাদের প্রাপ্য অধিকার!

আপনার মতামত দিন
Exit mobile version