চার বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

0
চার বছরের শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ
চার বছরের শিশুকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ ঘরে ডেকে নিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ করার দায়ে মুসা নামে এক ব্যক্তিকে গণধোলাই দেয়া হয়। পরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার(৮জুন) বিকেলে ভূঞাপুর উপজেলার পাটিতাপড়া এলাকায় ধর্ষনের এই ঘটনাটি ঘটে। ধর্ষক মুসা(৪২)  ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের একরাম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, স্ত্রী ও দুই সন্তান বাড়িতে না থাকায় পাশের বাড়ির ভাতিজির চার বছরের মেয়েকে কোমল পানীয়র লোভ দেখিয়ে ঘরে ডেকে নেয় মুসা তারপর ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার করলে পাশের বাড়িতে থাকা তার মা এসে মুসাকে দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে মুসা কৌশলে ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী পুলিশ সদস্য আব্দুস ছালামের বাড়িতে আশ্রয় নেয়।

আরোও পড়ুন: আবারো গ্যাসের দাম বৃদ্ধি এবং প্রিপেইড গ্যাস মিটার চালু করার উদ্যোগ

কিন্তু উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে সেখানে গিয়ে মুসাকে বের করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগী শিশু ও মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

রোববার সকালে অভিযুক্ত মুসাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version