কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

0
কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটে উপজেলার বেসরকারি সংস্থা ‘হীড বাংলাদেশ’ এর কনফারেন্স রুমে এই ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈদ পূনর্মিলনী অনুষ্টানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার প্রতিনিধি ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সুত্রধর, এবং প্রশাসনিক কর্মকর্তা অমূল্য সিংহ।

এ সময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিশিষ্ট ত্রুীড়াবিদ ও ব্যবসায়ী মাহমুদ আলী, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি ভূইয়া রাজন রেজা,রাজ মোস্তাকিন, মিল্লাদ আলী, ইমাদ আহমেদ, সাইফুর রহমান আবুল প্রমুখ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমলগঞ্জ শাখার প্রতিনিধি রাজন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার মত রক্ত পিপাসু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে ৫ আগস্ট এর মত গণআন্দোলনের ঢাক আবারও আসবে। তাই আগামীতে যে সরকারি আসুক না কেন অতীত ইতিহাসকে যেন স্মরণ রাখেন। 

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই এর পূনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন কমলগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত দিন
Exit mobile version