আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌নের উপদেষ্টা আবুল মনছুর উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

0
আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌নের ইফতার সমগ্রী বিতরণ

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ, অসহায়, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরন করলেন আনোয়ারার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌ন।

আরোও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ

সোমবার (২৭ এপ্রিল) আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌নের উপদেষ্টা মুহাম্মদ আবুল মনছুর সওদাগর উদ্যোগে সকাল ১০ টা থেকে সংগঠনের সদস্যরা মানুষের ঘরে ঘরে গিয়ে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

রমজানের উপহার সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌নের সভাপতি শেখ আবদুল্লাহ , মুহাম্মদ আলির বাড়ী একতা সংঘের সহ-সভাপতি ইমু ,
সহ-অর্থ- সম্পাদক নয়ন , ফাহিম প্রমুখ।

আস্থার আলো আ‌নোয়ারা ফাউ‌ন্ডেশ‌নের উপদেষ্টা আবুল মনছুর বলেন, মহামারি প্রভাবে ক্ষতিগ্রস্ত , কর্মহারানো , দিনমজুর নিম্ন আয়ের আনোয়ারা উপজেলার পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী ঘরে ঘরে বিতরণ করা হয়। এলাকার বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি ।

আপনার মতামত দিন
Exit mobile version