আনোয়ারায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বারখাইন

0
আনোয়ারায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায়
আনোয়ারায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায়

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি :আনোয়ারা উপজেলা গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) ৬ নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের কাসেম মাস্টারের বাড়িতে আগুনে পুড়ে যাওয়া পরিবার গুলোকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার বারখাইন।

রবিবার(১৯ এপ্রিল) বিকেলে সংগঠনের সভাপতি মেজবাহ উদ্দীন এর নেতৃত্বে একটি টিম ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এইসব সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেজবাহ উদ্দীন, সাধারণ সম্পাদক- নিজামুল ইসলাম, ক্রীড়া সম্পাদক- মানিক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- আতিক সহ প্রমুখ।

দুর্বার বারখাইন এর সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মদ মাসুদ বলেন- সেচ্ছাসেবী সংগঠন দুর্বার বারখাইন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, ঘর পোড়ার বিষয়টি আমি জানতে পারলে উক্ত এলাকার সদস্য হাছিবুল হাসান আতিকের মাধ্যমে তাদের খুবই প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে জানার চেষ্টা করি। তার ভাষ্য জানার পর সংগঠনের সবার সাথে আলোচনা করে উপরোল্লিখিত সামগ্রী প্রদান করার সিদ্ধান্তে উপনীত হই।

আপনার মতামত দিন
Exit mobile version